Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৩, ২৮ ডিসেম্বর ২০২৩

ভোট বর্জনের আহ্বানে মৌলভীবাজার পৌর বিএনপির লিফলেট বিলি 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

'ডামি নির্বাচন' বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় লিফলেট বিলি করেছে মৌলভীবাজার পৌর বিএনপি।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নির্দেশনায় মৌলভীবাজার পৌর-বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু এবং পৌর-বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে লিফলেট বিলি করেন পৌর বিএনপির নেতাকর্মীরা। এসময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সিনিয়র নেতা রুনু আহমদ, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি শহিদ আহমদ জুনেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জমসেদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ শামিম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুল হাসান পৌর বিএনপির রাব্বি রহমান, তারেক আহমদ প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়