সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে নৌকার প্রচারণায় ব্যস্ত সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল
ছবি- আই নিউজ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী-নৌকা মার্কার প্রার্থী বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপির পক্ষে চলছে শেষ সময়ের প্রচার-প্রচারণা। জুড়ীতে প্রতিদিন তীব্র শীত উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলসহ তাঁর অনুসারীরা।
দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইকবালের চলমান গণসংযোগের সময় তাঁর সাথে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত থাকেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে আমরা। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে বসবাস করে। তাই মৌলভীবাজার-১ আসনে আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন-কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























