সাইফুল ইসলাম সুমন, জুড়ী
আপডেট: ১৮:৫৫, ২ জানুয়ারি ২০২৪
নৌকার প্রচারণায় জুড়ীর পথে-প্রান্তরে পরিবেশমন্ত্রীর ছেলে
বাবার জন্য নৌকা মার্কায় ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন জাকির হোসেন জুমন।
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি। এবারের নির্বাচনি প্রচারণায় মন্ত্রী শাহাব উদ্দিনের পাশাপাশি তাঁর ছেলে জাকির হোসেন জুমন রাত-দিন ব্যস্ত সময় পার করছেন।
জাকির হোসেন জুমনকে কাছে পেয়ে জুড়ী ও বড়লেখা এলাকার নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আনন্দে উদ্বেলিত। ভোটারদের নজর কাড়তে গত এক সপ্তাহ ধরে জুড়ী ও বড়লেখার পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় তরুণ এই সমাজসেবক। জনগণের সামনে তুলে ধরছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কথা।
গত কয়েক দিন ধরে জুড়ী উপজেলা ও বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জে কখনো পায়ে হেঁটে, কখনো মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে বিরামহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
বিভিন্ন পথসভায় জাকির হোসেন জুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশে আপনাদের ছেলে-মেয়ের ভাগ্যের পরিবর্তন হবেই। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে জুড়ী সরকারি হাসপাতাল, নতুন থানা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন স্কুল-মাদ্রাসা-কলেজে নতুন নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। জুড়ী উচ্চ বিদ্যালয় এবং টিএন খানম কলেজকে সরকারিকরণ করা হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় বর্তমান সরকার।
শেষে জাকির হোসেন জুমন বলেন, এবার নৌকা বিজয়ী হলে জুড়ী-বড়লেখার নতুন প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























