Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ৬ জানুয়ারি ২০২৪

বড়লেখায় ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বড়লেখার জাপার প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।

ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বড়লেখার জাপার প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না-এমন আশঙ্কার কথা প্রকাশ করে তিনি আজ শনিবার (৬ জানুয়ারি) বিকেল তার ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

শনিবার (৬ জানুয়ারি) বিকেল চারটায় মুঠোফোনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আই নিউজকে নিশ্চিত করেছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘ভোটের পরিবেশ এতদিন ভালো ছিল। এখন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগও নেই।’

তিনি বলেন, ‘ভোটের দিন দুপুরে কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।’

কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। বরং মন্ত্রী (আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন) ও তার পরিবারের এত সমালোচনা করেছি, কিন্তু বিন্দু পরিমাণ আমাকে কোনোধরনের কাউন্টার দেওয়া হয়নি।  এমনকি প্রশাসনের ওপর আমার কোনো ধরনের অভিযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘বড়লেখা-জুড়ী উপজেলার পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা সবসময় আমার সাথে যোগাযোগ করেছেন, সর্বাত্মাক সহযোগিতা করেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার-সবাই যোগাযোগ করেছেন।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়