Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৯, ৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ১০:৪০, ৭ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে চলছে শান্তিপুর্ণ ভোটগ্রহণ

৪টি সংসদীয় আসনের ৫৪৯টি কেন্দ্রে চলছে শান্তিপুর্ণ ভোটগ্রহণ। ছবি- আই নিউজ

৪টি সংসদীয় আসনের ৫৪৯টি কেন্দ্রে চলছে শান্তিপুর্ণ ভোটগ্রহণ। ছবি- আই নিউজ

শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনের ৫৪৯টি কেন্দ্রে চলছে শান্তিপুর্ণ ভোটগ্রহণ। ভোট চলাকালে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

আজ রোববার (৭ জানুআরি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম। কুয়াশা মোড়ানো শীতের সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতি। 

জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, তৃণমুল বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টি, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন দলের ২০ জন প্রার্থী।

আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, র্যা ব, বিজিবি ও সেনাবাহিনী।

আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন, আসন ভিত্তিক র্যা বের ৪ টি টহল টিম, সেনাবাহিনী ৫৭৫ জন, বিজিবি ২০ প্ল্যাটুন, আনসার ব্যাটালিয়ন ৮টি টিম এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ৪ জন।

জেলা পুলিশ জানিয়েছে- প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও জেলা পুলিশের মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন রয়েছে।

মৌলভীবাজার জেলায় মোট ভোট কেন্দ্র ৫৪৯ টি। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ১৬ হাজার ৫৯৬ জন, পুরুষ : ৭৬৯৯৪৩ জন এবং নারী : ৭৪৬৬৪৮ জন। ট্রান্সজেন্ডার : ৫ জন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়