ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১:০২, ১০ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:৪৫, ১০ জানুয়ারি ২০২৪

শ্রীমঙ্গল রিপোর্টার্স ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল রিপোর্টার্স ফোরাম’ এর আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে শহরের চৌমুহনীতে একটি রেস্তোরাঁয় সভার আয়োজন করা হয়। সভায় আলোচনার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় ইসমাইল মাহমুদকে আহ্বায়ক এবং এস কে দাশ সুমন ও আবু জার বাবলাকে যুগ্ম সদস্য সচিব করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দি ডেইলি অবজারভার প্রতিবেদক রুপম আচার্য্য, খবরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাশ শুভ, তুষার দেব, সকালের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি রাজেশ ভৌমিক প্রমুখ।

সভায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার বিষয়ে আলোচনা করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়