নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৩:০৬, ১১ জানুয়ারি ২০২৪
মন্ত্রী হলেন আব্দুস শহীদ, কমলগঞ্জে আনন্দের বন্যা
মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ গঠিত নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সাত বারের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। মন্ত্রীত্ব লাভের এ খবর ছড়িয়ে পড়তেই তাঁর নির্বাচনি এলাকা কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বইছে আনন্দের বন্যা। বারবার নির্বাচিত হয়ে আসা এ নেতা মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এলাকাবাসী।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করে। এরমধ্যে পূর্ণমন্ত্রীদের তালিকায় সিলেট থেকে আছেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সিলেট-১ আসনের শফিকুর রহমান চৌধুরী এবং চিকিৎসা ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখা চিকিৎসক সমন্তলাল সেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বৃহস্পতিবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এবছর নতুন মন্ত্রিসভায় জায়গা হয়েছে সিলেটের ৩ সাংসদের। এরমধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন দুইজন এবং প্রতিমন্ত্রী একজন। তবে, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সাতবারের সংসদ সদস্য। গত মেয়াদে তিনি জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর আগে সপ্তম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ, অষ্টম সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নবম জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা সাতবার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, প্রাজ্ঞতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, দলের প্রতি একাগ্রতা ও আনুগত্য, এলাকার উন্নয়ন, শিক্ষাবিদ বিবেচনায় তাঁকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























