নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রধানমন্ত্রীর সঙ্গে টুঙ্গিপাড়ায় ড. মো. আব্দুস শহীদ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা।
দ্বাদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভা গঠনের পর আজ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে আছেন মন্ত্রিপরিষদ সদস্য নতুন কৃষিমন্ত্রী মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় দুই দিনের সফরে গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হয় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা।
এ সফরে শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। তাঁর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জেলার সর্বত্র নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভায় কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-৪ আসন থেকে সাতবারের নির্বাচিত সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। প্রথমবারের মত্রীত্ব পেয়েছেন আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনীতিবিদ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদে শপথ গ্রহণের জন্য ডাকা হয় তাকে। এবারই প্রথম উপাধ্যক্ষ আব্দুস শহীদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























