Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

ফাহাদ আহমদ, শেরপুর

প্রকাশিত: ১৮:৪২, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৯:৪৬, ১৩ জানুয়ারি ২০২৪

শেরপুর মাছের মেলা, দেড়শ কেজির বাঘাইড় দাম আড়াই লাখ 

মেসার্স চানপুর মৎস আড়ৎ দেড়শ কেজি ওজনের এই বাঘ মাছ তুলেছে। ছবি- আই নিউজ

মেসার্স চানপুর মৎস আড়ৎ দেড়শ কেজি ওজনের এই বাঘ মাছ তুলেছে। ছবি- আই নিউজ

প্রতিবছরের মতো এবারও মৌলভীবাজারের কুশিয়ারা নদীর তীরে বসেছে দুইশো বছরের ঐতিহ্যবাহী শেরপুর মাছের মেলা। এবারও মেলায় উঠেছে নানা জাতের বাহারি মাছ। বিভিন্ন আড়তদাররা নিয়ে এসেছেন বড় বড় মাছ। সংক্রান্তিকে ঘিরে শুরু হওয়া শেরপুর মাছের মেলা পুরোপুরি জমে উঠবে রোববার (১৪ জানুয়ারি) থেকে।

আজ শনিবার (১৩ জানুয়ারি) শেরপুরে শুরু হয়েছে মাছের মেলার এবারের আয়োজন। মেলায় এরিমধ্যে উঠেছে শতাধিক কেজি ওজনের মাছ। মেসার্স চানপুর মৎস আড়ৎ দেড়শ কেজি ওজনের একটি বাঘ মাছ তুলেছে। এই মাছের দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা। 

মেসার্স চানপুর মৎস আড়তের আড়তদার মো. মনসুর আলী বলেন, এই বাঘ মাছের ওজন দেড়শ কেজির বেশি। এজন্য এর দাম চেয়েছি আড়াই লাখ টাকা। তবে  দেড় লাখ টাকা পেলে ছেড়ে দিবেন বলেও জানান এই বিক্রেতা। 

শেরপুর মাছের মেলা এলাকা ঘুরে দেখা যায়, এরইমধ্যে মাছের আড়ৎদাররা মাছ নিয়ে এসেছেন। মজুত করে রাখা হয়েছে ছোট-বড় নানা জাতের মাছ। আছে বোয়াল, চিতল, আইড়, রুই, কাতল, সিলভার কার্প, পাঙাশ, মাসুল, বাঘাইড় ইত্যাদি। মাছের মেলাকে ঘিরে পাশেই বসেছে নিত্যপণ্য আর বাহারি খাবারের দোকান। নারী, শিশুরা সেখানে ভীড় করছেন। আর মাছপ্রিয় মানুষজন মেলায় এসেই ঘুরছেন দোকানে দোকানে। ঘুরে ঘুরে দেখছেন মেলায় ওঠা বাহারি জাতের মাছ। 

রাজনগর থেকে শেরপুর মাছের মেলা দেখতে এসেছেন সুরেশ বৈদ্য। প্রতিবারই মাছের মেলা দেখতে আসেন সুরেশ। সংক্রান্তির আগের দিন এসে বাড়ির জন্যও কিছু মাছ কিনে নিয়ে যান তিনি। সুরেশ বলেন, শেরপুর মাছের মেলায় প্রতিবছরই আসি। মেলা ঘুরে ঘুরে মাছ দেখতে ভালো লাগে। বাড়ি যাওয়ার সময় সাধ্যমতো কিছু মাছও কিনে নিয়ে যাই। 

জানা গেছে, এবছর শেরপুর মাছের মেলার আয়োজক হামরকোনা গ্রামের আলী হায়দর। ২ লাখা ৮০ হাজার টাকা টেন্ডারে এ মেলায় আয়োজন করেছেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, আগামীকাল থেকে মেলায় ভিড় বাড়বে। আজকে মেলার শুরুর দিন। রাতে মাছের নিলাম হবে। আরও বড় বড় মাছ নামবে শেরপুর মাছের মেলায়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়