রাজু দত্ত, কমলগঞ্জ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর
কমলগঞ্জে পৌষ সংক্রান্তিতে নৌকা বিলাস অনুষ্ঠিত
এবছর ১১৪তম ঐতিহ্যবাহী নৌকা বিলাস অনুষ্ঠিত হয়েছে। ছবি- আই নিউজ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৪তম ঐতিহ্যবাহী নৌকা বিলাস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নৌকা বিলাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গ্রামের হাজার হাজার মানুষের মিলনতীর্থে পরিণত হয় অনুষ্ঠানস্থল। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও এ আনন্দে মেতে ওঠেন। হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারণায় সকাল থেকে মণিপুরীপাড়া মুখরিত হয়ে ওঠে। পাশেই এ উৎসবকে কেন্দ্র করে মেলা বসেছে।
উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি শিপলু কুমার সিংহ জানান, উত্তর বালিগাঁও গ্রামের প্রাক্তন শিক্ষক ভুবনেশ্বর সিংহের পিতা স্বর্গীয় ধন সিংহ শতবছর পূর্বে এই উৎসবের সর্ব প্রথম উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই উৎসব চলছে। প্রতিবছর আয়োজন করি নানা উৎসব। রাখাল নৃত্য, নৌকা বিলাস, কলঙ্ক ভঞ্জন, নিমাই সন্যাস, বেলী রাস করে থাকি। এবার অনুষ্ঠিত হয়েছে নৌকা বিলাস।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























