Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ১৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৩:৫২, ২২ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজার স্বর্ণের দোকানে ভাংচুর ও লুটপাট

মৌলভীবাজার স্বর্ণের দোকানে ভাংচুর ও লুটপাট।

মৌলভীবাজার স্বর্ণের দোকানে ভাংচুর ও লুটপাট।

মৌলভীবাজারে সোনার দোকানে হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে দোকানটি। লুটপাট হয়েছে ১৮ থেকে ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার। এ ঘটনায় দোকান কর্মচারী আহত হয়েছেন। তবে স্থানীয়রা জানান স্বর্ণের দোকানের মালিক মালিক মহাদেব কর্মকারকে উদ্দেশ্য করে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

জানা যায়, শহরের এম. সাইফুর রহমান রোডে রনি জুয়েলার্স এন্ড গোল্ড প্লেইট সোনার দোকানে গতকাল রোববার (১৪ জানুয়ারি) অনুমানিক সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তিন থেকে চারজন মুখোশধারী দুর্বৃত্তরা দোকানে ঢুকে লুটপাট ও এলোপাতাড়ি ভাংচুর শুরু করে। এ সময় দোকানের ম্যানেজার অন্তর সূত্রধর বাধা দিলে তাকে মারধর করে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা আহত অন্তরকে হাসপাতাল নিয়ে যান এবং সেখানে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে রনি জুয়েলার্স এন্ড গোল্ড প্লেইটের মালিক মহাদেব কর্মকার মোবাইল ফোনে আই নিউজকে জানান, “সকাল ১১টা ২০ মিনিটের পর আমি ব্যাংকে যাই। তখন ব্যাংক ম্যানেজারের সাথে জরুরি মিটিংয়ের সময় আমার মোবাইল সাইলেন্ট ছিল। পরে ১১টা ৪৫-এ ফোন হাতে নিলে জানতে পারি যে দোকানে হামলা হয়েছে। তখন সাথে সাথে দোকানে যাই।”

মহাদেব কর্মকার ধারণা করেন যে তাকে উদ্দেশ্য করে হামলা করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।

আই নিউজ এর পক্ষ থেকে ক্ষতির পরিমান জানতে চাইলে মহাদেব কর্মকার জানান প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট হয়েছে। 

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়