Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৫, ১৬ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:০৪, ১৬ জানুয়ারি ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস

শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি রেকর্ড কয়রা হয়েছে।

শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি রেকর্ড কয়রা হয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের পর্যটন এলাকা শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। 

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এই তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। তবে, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে। 

এই প্রতিবেদন লেখার সময় শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে দুই কিলোমিটার বেগে মৃদু হাওয়া বইছে। 

টানা কয়েকদিন ধরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলসহ জেলার চার উপজেলায় শীতের প্রকোপ চলছে। সোমবার (১৫ জানুয়ারি) সারাদিন সূর্যের দেখা মেলেনি। প্রচণ্ড শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। তাছাড়া, চা বাগান এলাকাগুলোতে তুলনামূলক বেশি শীত থাকায় পিছিয়ে থাকা চা জনগোষ্ঠীর মানুষকেও তীব্র ঠাণ্ডায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

শ্রীমঙ্গলের স্থায়ী বাসিন্দা বিলাস দেব জানান, শ্রীমঙ্গলে প্রতিবছরই এরকম শীত থাকে। এবছরও মাঘের শুরু থেকেই শীতের প্রকোপ বেশি। এতো ঠাণ্ডায় স্বাভাবিক কাজকর্ম করতেও সমস্যা হচ্ছে। 

মৌলভীবাজার সদর হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিনের ঠাণ্ডায় হাসপাতালে বেড়েছে ঠাণ্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা তীব্র শীতে নাকাল হয়ে যাচ্ছেন। এমন অবস্থায় ঠাণ্ডায় শিশু ও বৃদ্ধদের সাবধানে থাকতে বলা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়