Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫, ১৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ২২:১৪, ১৭ জানুয়ারি ২০২৪

কৃষিমন্ত্রীকে বরণ করতে অধির আগ্রহে শ্রীমঙ্গল-কমলগঞ্জে মানুষ

কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে বরণ করতে সেজেছে শ্রীমঙ্গল। ছবি : আই নিউজ

কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে বরণ করতে সেজেছে শ্রীমঙ্গল। ছবি : আই নিউজ

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে  বরণ করে নিতে অধির আগ্রহে অপেক্ষা করছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ। 

প্রধানমন্ত্রী এবার আমাকে কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব দিয়েছেন। এখন থেকে আমার দায়িত্ব বেড়ে গেছে অনেক গুণ। আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমার দায়িত্ব পালন করবো।

বারবার নির্বাচিত শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত  হওয়ার পরপরই তিনি শপৎ নিতে ঢাকা চলে যান। সেখানে শপৎ নেয়ার পর প্রধানমন্ত্রী মৌলভীবাজারবাসীকে মুল্যায়ন করে এ নেতাকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব উপহার দেন। এরপর তিনি প্রথম বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তার নির্বাচনী এলাকায় ফিরছেন। 

এদিকে বৃহস্পতিবার তিনি এলাকায় আসছেন শুনে মানুষের মধ্যে আনন্দের শেষ নেই। প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানিয়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল জেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের। যেখানে জমায়েত হবেন অন্তত ১০ হাজার মানুষ। বুধবার (১৭ জানুয়ারি) সরজমিনে দেখা যায় শহরের চৌমোহনা থেকে মৌলভীবাজার সড়ক, স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক ও ভানুগাছ সড়ক অভিনন্দন সংবলিত ফেস্টুন ও তোরণে ভরে গেছে। 

কলেজ রোডস্থ ফুলের দোকানগুলোতে দেখা যায় শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া বানাতে মানুষের ভিড়। শতশত তোড়া তৈরী করে রেখেছেন ফুলের দোকানীরা। অনেকে নতুন করে অর্ডার নিতে পারছেন না। 

এ ব্যাপারে শ্রীমঙ্গগল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু বলেন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি গণমানুষের নেতা। তাদের প্রিয় নেতা কৃষি মন্ত্রী হয়েছেন। মানুষতো ভালোবাসা, শ্রদ্ধা, অভিন্দন জানাবেই।

মুক্তিযোদ্ধা কুমদ রঞ্জন দেব বলেন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ মানুষের কাছে থাকতে পছন্দ করেন। তিনিও মানুষকে ভালোবাসেন। এই ভালোবাসার প্রতিদানে তিনি ভালোবাসাতো পাবেনই।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বলেন, কৃষি মন্ত্রী উপাধক্ষ আব্দুস শহীদ এমপিকে তৃণমুল থেকে শহর শহরতলী সকল মানুষই ভালোবাসেন। তাইতো একবার দুইবার নয় তিনি যতবার সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকবারই তারা ভোট দিয়ে বিপুল ভোটে তাঁকে বিজয়ী করেছেন। জনগণের জন্য এই নেতার দরজা সব সময় খোলা। তিনি বিজয়ী হওয়ার পর পরই ঢাকায় চলে যান। এরপর থেকে তার বাসায় শত শত মানুষ ভিড় করছেন। এই মানুষগুলোর জন্য তারা বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন কৃষি মন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে গণ সংবর্ধনার আয়োজন করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি শ্রীমঙ্গলে আসবেন। তাই শ্রীমঙ্গলের প্রবেশদ্বার মুছাই এলাকা থেকে হাজারো মানুষ তাকে বরণ করে নিয়ে আসবে শ্রীমঙ্গলে। পরে দুপুর সাড়ে ১১টায় শ্রীমঙ্গল জেলাপরিষদ মাঠে দেয়া হবে গণ সংবর্ধনা। পরের দিন শুক্রবার বিকেলেও আয়োজন করা হয়েছে অনুরুপ অনুষ্ঠান। 

এ ব্যাপারে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন, আমার এলাকার মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। তাঁরা আমাকে বার বার নির্বাচিত করেছেন। আমিও চেষ্টা করি তাঁদের পাশে থাকার। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার আমাকে কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব দিয়েছেন। এখন থেকে আমার দায়িত্ব বেড়ে গেছে অনেক গুণ। আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমার দায়িত্ব পালন করবো।

কৃষি মন্ত্রীর আরো খবর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়