ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

মো. কাওছার ইকবাল

প্রকাশিত: ১১:০৬, ২২ জানুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলের গণসংগীত শিল্পী রুনু মারা গেছেন 

উদীচী শ্রীমঙ্গল শাখার সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ রুনু

উদীচী শ্রীমঙ্গল শাখার সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ রুনু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদীচী শ্রীমঙ্গল শাখার সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ রুনু মারা গেছেন। 

গত শনিবার (২০ জানুয়ারি) আমেরিকার লস এঞ্জেলেসে মারা যান তিনি। তাঁর পরিবারের একাধিক সদস্য মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আলী আশরাফ রুনু সংগঠক হিসেবে শ্রীমঙ্গলে এবং পরে লস এঞ্জেলেসে বাংলাদেশিদের নিয়ে গড়ে তুলেছিলেন 
বৃহৎ সাংস্কৃতিক পরিমণ্ডল। প্রবাসের মাটিতে বসেও করে গেছেন দেশীয় শিল্প-সংস্কৃতির চর্চা।

শ্রীমঙ্গলের বিরাহিমপুর আবাসিক এলাকায় বসবাসকারী মরহুম আলী হায়দার এর একমাত্র ছেলে আলি আশরাফ রুনু। মৃত্যুকালে তিনি পরিবারে মা, স্ত্রী, সন্তানসহ আরও ৪ বোন রেখে গেছেন। 

এদিকে তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীকে ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়