জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ীতে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরণ
শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ হয়। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ডাকটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৬টি ওয়ার্ডের ১০০ জন গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ হয়।
এসময় উপকারভোগী অসহায় মানুষজন বিজিবির এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করে বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) যেভাবে দিন-রাত পাহাড়া দিয়ে আমাদের সীমান্তে নিরাপদ রাখেন বিভিন্ন অপরাধ দমনে তেমনি ৫২ বিজিবি প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে প্রতি বছর রমজান মাসে ও শীতের সময় এবং যে কোন দুর্যোগের সময় অসহায় সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সীমান্ত রক্ষার পাশা-পাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাই আমরা ৫২ বিজিবি’র উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ডাকটিলা বিওপি’র শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান (পিপিএম) এবং ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন, ডাকটিলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মোজাম্মেল হোসেন।
এছাড়াও ফুলতলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. মোরশেদ আহমদ রাজা, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন।
এর আগে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা বাগানের দুস্থ শ্রমিক ও আদিবাসি পল্লীর হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে রোববার দুপুরে শীতবস্ত্র হিসিবে ১শ’কম্বল বিতরণ করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নূর হোসেন, বিজিবির পাল্লাথল বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল হাশেম, হাবিলদার মো. আব্দুল কাদের, হাবিলদার মো: জিল্লুর রহমান, সাংবাদিক আব্দুর রব, মস্তফা উদ্দিন, পাল্লাথল খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) সাবেক ইউপি সদস্য লোটাস বাহাদুর প্রমুখ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























