ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ২৪ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে ঠাণ্ডায় আক্রান্ত শিশুদের শীতবস্ত্র দিল সুরের ভেলা

শিশুদের হাতে কম্বল তোলে দিচ্ছেন সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক। ছবি- আই নিউজ

শিশুদের হাতে কম্বল তোলে দিচ্ছেন সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদরে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সাংস্কৃতিক সংগঠন সুরের ভেলা। 

আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় সুরের ভেলার আয়োজনে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়। সদর হাসপাতালের ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি ২০ জন শিশুর হাতে এসময় কম্বল তোলে দেওয়া হয়। 

হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে পারছে। ছবি- আই নিউজ 


সুরের ভেলার প্রতিষ্ঠাতা রণজিৎ দত্ত জনির পরিচালনায় শিশুদের হাতে কম্বল তোলে দেন সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।

কম্বল বিতরণের বিষয়ে সুরের ভেলার প্রতিষ্ঠাতা আই নিউজকে বলেন, জেলা প্রশাসনের সহায়তায় আমার সংগঠনের একটি ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে আমরা এই কম্বলগুলো শিশুদের মাঝে বিতরণ করেছি। আমাদের জেলায় বিগত কয়েকদিন ধরে অসহনীয় মাত্রায় ঠাণ্ডা পড়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে পারছে। এ অবস্থায় আমরা শিশুদের হাতে অন্তত একটু সহায়তা তোলে দেওয়ার চেষ্টা করেছি। 

রণজিৎ দত্ত জনি আরও জানান, চলতি মৌসুমে সুরের ভেলার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় শীতার্ত ও দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। কয়েকটি ধাপে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। এসব কাজে স্থানীয় বন্ধুবান্ধবসহ সুরের ভেলার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসনও। পাশাপাশি সমাজের অবস্থাপন্ন মানুষকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান সুরের ভেলার প্রতিষ্ঠাতা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়