ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ২৮ জানুয়ারি ২০২৪

পবিত্র মক্কায় পাগল হয়ে ঘুরছেন মৌলভীবাজারের যুবক! 

মানসিক সমস্যার কারণে পাগলের মতো ঘুরছেন মৌলভীবাজারের এক যুবক।

মানসিক সমস্যার কারণে পাগলের মতো ঘুরছেন মৌলভীবাজারের এক যুবক।

সৌদি আরবের পবিত্র শহর মক্কায় গত কয়েকদিন ধরে মানসিক সমস্যার কারণে পাগলের মতো ঘুরছেন মৌলভীবাজারের এক যুবক। তাঁর নাম না বলতে পারলেও শুধু ঠিকানা মৌলভীবাজার এটুকু তাঁর মনে আছে। 

রোববার (২৮ জানুয়ারি) সৌদি প্রবাসীদের একাধিক ফেসবুক পেজে যুবকের ছবিসহ পোস্ট দেওয়া হয়েছে। 

ওই যুবকের ছবিসহ দেওয়া পোস্টে লিখা হয়েছে- এই লোকটা আজ কয়েক দিন যাবত মক্কায় ব্রেইন সমস্যার কারণে  রাস্তায় রাস্তায় ঘুরছে। একজন জিজ্ঞেস করলে,  সে বলেছে তাঁর বাড়ি সিলেট মৌলভিবাজার। কিন্তু, তাঁর নাম বলতে পারেনি।

এদিকে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। সবশেষ এই প্রতিবেদন লিখা পর্যন্ত এখনো যুবককের বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়