মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
ছবি- আই নিউজ
‘আত্মমর্যদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।
রোববার (২৮ জানুয়ারি) সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় কুষ্ঠ কর্মসূচির স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় সকাল ১০ টায় এক র্যালী বের হয়।
এ সময় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাশ।
র্যালী শেষে ইপিআই ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুষ্ঠ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মোঃ আফজাল হোসেন।
সভায় বক্তারা বলেন- কুষ্ঠ রোগীকে দেখে অবহেলার কোন কারণ নেই। সরকারী প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে এ রোগের চিকিৎসা ব্যবস্থা করেছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে কুষ্ঠ রোগীর সংখ্যা কমে আসবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























