মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার
হামরকোনা সবুজ কুঁড়ি ক্লাবের জার্সি উন্মোচন
হামরকোনা সবুজ কুঁড়ি ক্লাবের জার্সি উন্মোচন
মৌলভীবাজারে এমসিডিসি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে খলিলপুর ইউনিয়নের হামরকোনা সবুজ কুঁড়ি ক্লাবের উদ্যোগে জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় শেরপুর বাজারস্থ রয়েল মার্কেটে ওই জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উৎপল ভৌমিক, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ইয়াসীন সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফরহাদ হোসেন দিপুসহ ক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে উপস্থিত অতিথিরা ক্লাবের সকল সদস্যদের হাতে জার্সি তুলে দেন।
উল্ল্যেখ্য. এবারের এমসিডিসি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সবুজ কুঁড়ি ক্লাবের জার্সি স্পন্সর করেছেন ইউকে প্রবাসী মোহাম্মদ নোমান আহমেদ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























