রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
এবছর মেলায় মোট স্কুল ও কলেজ পর্যায়ে ১৮টি স্টল অংশগ্রহণ করে। ছবি- আই নিউজ
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি মেলার শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুর রহমান।
স্কাউট সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসলম ইকবাল মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন।
এবার মেলায় মোট স্কুল ও কলেজ পর্যায়ে ১৮টি স্টল অংশগ্রহণ করে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























