নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে আজকেও বাতাস অস্বাস্থ্যকর, তাপমাত্রা ৯.৫ ডিগ্রি
আজ মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা সকালে ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মৌলভীবাজারে আজ সকাল থেকে আকাশে সূর্য থাকলেও রাতের দিনের শুরুতে ঠাণ্ডাও ছিল বেশ। আজ সকালে মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলার শ্রীমঙ্গল উপজেলায় সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সোমবারে মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক শূন্য ডিগ্রি। এদিনও বাতাসের মান ছিল খুবই অস্বাস্থ্যকর। এই প্রতিবেদন লেখার সময় তাপমাত্রা ছিল ১৭ ডিগির সেলসিয়াস। বাতাসের বেগ ঘণ্টায় দশ কিলোমিটার।
এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। কমছে শীতের প্রকোপ। দেশের বারো জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। পাশাপাশি কিছু বিভাগে রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা হলো ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রাও একই।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























