Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:২১, ৩১ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে বেড়েছে তাপমাত্রা, অস্বাস্থ্যকর বাতাসের মান 

মৌলভীবাজারের মনু নদের ওপরের চাঁদনীঘাট ব্রীজ।

মৌলভীবাজারের মনু নদের ওপরের চাঁদনীঘাট ব্রীজ।

টানা শৈতপ্রবাহে বিপর্যস্ত মৌলভীবাজারের প্রান্তিক জনজীবন। বিগত সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করেছে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়ামের মধ্যে। তবে আজ গত দুইদিনের চেয়ে বেড়েছে দিনের তাপমাত্রা। কিছুটা কমেছে শীতের প্রকোপ। যদিও, জেলার বাতাসের মানের কোনো উন্নতি  ঘটেনি। 

আজ বুধবার (৩১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। জেলার শ্রীমঙ্গল উপজেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছে। 

শ্রীমঙ্গলের আবহাওয়া কর্মকর্তা বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। সে হিসেবে বুধবার জেলার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রির বেশি। এর আগে সোমবারে জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ০ ডিগ্রি।

তবে, তাপমাত্রা বৃদ্ধি পেলেও উন্নতি ঘটেনি জেলার বাতাসের মানের। গত তিন দিন জেলার বাতাসের মান ছিল খুব অস্বাস্থ্যকর। যা আজ বুধবারও (৩১ জানুয়ারি) ছিল। আজ বাতাসের বেগ ঘণ্টায় ৯ কিলোমিটার।

এদিকে জেলাজুড়ে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়