কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
ইয়াবসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের মেইন গেটের সামনে থেকে ইয়াবসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৩১ জানুয়ারি) ভোরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ মিয়া (২৫) নামে ওই যুবককে আটক করে পুলিশ। সে পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের জমশেদ মিয়ার ছেলে। কয়েছে এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কয়েছ মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্র করে আসছে এবং তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আটককৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























