Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৭, ৩১ জানুয়ারি ২০২৪

জাতীয় পার্টি শ্রীমঙ্গল শাখার নতুন কমিটি গঠন 

শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির নতুন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির নতুন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মেয়াদ শেষ হয়ে যাওয়া কমিটিবিলুপ্ত করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

গত ২৬ ডিসেম্বর কমিটির কার্যকরী পরিষদের সকলের উপস্থিতিতে আগের কমিটি বিলুপ্ত করা হয়। পরে মৌলভীবাজার জেলা জাপার সাধারন সম্পাদক মাহমুদুর রহমানের সুপারিশক্রমে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন করেন মৌলভীবাজার জেলা জাপার সভাপতি হাজী কামাল হোসেন।

নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মো. মিজানুর রবকে আহ্বায়ক এবং হায়দার আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়