Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে আজও তাপমাত্রার উন্নতি, বাতাসের মান বিপজ্জনক! 

লাউছড়ায় হালকা কুয়াশায় ঘেরা ট্রেনলাইন।

লাউছড়ায় হালকা কুয়াশায় ঘেরা ট্রেনলাইন।

মৌলভীবাজারে গত তিন ধরে শীতকালীন তাপমাত্রার উন্নতি ঘটেছে। চলতি সপ্তাহের শেষের দিনগুলো রৌদ্রজ্জ্বল। তাপমাত্রা বাড়ায় কিছুটা কমেছে শীতের প্রকোপও। কিন্তু, জেলার বাতাসের মান অবনতির দিকেই আছে। আজকেও মৌলভীবাজারের বাতাসের মান বিপজ্জ্বনক। যেখানে গতকাল ছিল খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর ছয়টা এবং সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমান। 

তবে, তাপমাত্রার উন্নতি হলেও, জেলার বাতাসের মানে কোনো উন্নতি ঘটেনি। অক্যুওয়েদারের আজকের সকালের প্রতিবেদন বলছে, আজ মৌলভীবাজারের বাতাসের মান সকালে ছিল বিপজ্জনক। যেখানে গতকাল ছিল খুব অস্বাস্থ্যকর পর্যায়ে। আজ বাতাসের বেগ ঘণ্টায় ১১ কিলোমিটার। 

এদিকে গতকাল, বুধবার জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জেলার শ্রীমঙ্গল উপজেলায় সকাল ৯টায় সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। সে হিসেবে বুধবার জেলার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রির বেশি। এর আগে সোমবারে জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ০ ডিগ্রি।

এদিকে জেলাজুড়ে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়