ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২২, ১ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে শিল্পকলায় পিঠা মেলা

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছে পিঠা মেলা।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছে পিঠা মেলা।

হরেক রকম পিঠা নিয়ে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছে মেলা। উৎসবে ছই পিঠা, ডুপি পিঠা, চিতল পিঠা, ম্যারা পিঠা- হরেক রকম স্থানীয় পিঠার পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। পাওয়া যাচ্ছে চালের গুড়ির রুটির সাথে হাঁসের মাংসও।  

স্থানীয় জনপ্রিয় শিল্পী আলো দেবী আই নিউজকে বলেন, গান গাইতে এসে পিঠা উৎসবও উপভোগ করলাম। অনেক পিঠা প্রথম দেখেছি। ছোটবেলা দেখা অনেক পিঠা এখানে ফিরে এসেছে। 

আরেক জনপ্রিয় গানের শিল্পী এসডি শান্ত বলেন, গ্রামাঞ্চলের হরেক পিঠা দেখে অভিভূত। আমরা চাই প্রতি বছর এই আয়োজন করা হোক।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে পিঠা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, সদর উপজেলা নির্বাহি অফিসার নাসরিন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক এবং জেলা শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য হাসানাত কামাল, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য নিখিল রঞ্জন দাশ, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য নিক্সন গৌছ উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য শরীফ উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা প্রমুখ। 


এ উপলক্ষে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন জেলার শিল্পীরা। তিনদিনব্যাপী পিঠা উৎসবের পাশাপাশি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকাল ৪টায় শুরু হয়ে মেলা চলছে রাত ৮টা পর্যন্ত। উৎসব চলবে ২ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত।

পিঠা মেলায় যত পিঠা
মেলায় বসেছে প্রায় ১৩টি স্টল। বিভিন্ন স্টলে যেসব পিঠা পাওয়া যাচ্ছে এরমধ্যে উল্লেখযোগ্যা হলো- মমজ, কাঁঠাল পাতা পিঠা, নুনের বড়া, সন্দেশ, সবজি পপ,    পুলি পিঠা, তারা পিঠা, পাটিসাপটা পিঠা, নারু পিঠা, পায়েস পিঠা, সুজি পিঠা, সেমাই পিঠা, ,ভাঁপা পিঠা, নৌকা পিঠা, পয়সা পিঠা, চই পিঠা, নুডুলস পিঠা, কাঁটা পিঠা, ম্যারা পিঠা, বেনী পিঠা, তালের পিঠা, ক্লিপ পিঠা, নারিকেল পিঠা, কলা পিঠা, শামুক পিঠা, ফুলকপি পিঠা, আঙ্গুরী পিঠা, চপ পিঠা, গজা পিঠা, টক পিঠা, বৈশাখী পিঠা, বরফি, মালপোয়া, পাক্কন পিঠা, চিতই পিঠা, স্পেশাল নক্সা পিঠা, ডোনাট পিঠা, শিমফুল পিঠা, নকশি পিঠা(ঝাল), ঝুড়ি পিঠা, নকশি পিঠা(মিষ্টি), গোলাপ ফুল পিঠা, মসলা পিঠা, বস্তা পিঠা, তেজপাতা পিঠা, লবঙ্গ পিঠা, পাকুড়া, তেলে ভাজা পিঠা, ডিমের ঝাল পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল মসলা পিঠা, দুধ পুলি পিঠা, চকলেট পিঠা, সংসারী পিঠা, বিস্কিট পিঠা, পুলি পিঠা (ভাঁপা) সহ আরো অনেক জাতের ও স্বাদের পিঠা। পাওয়া যাচ্ছে চালের গুড়ির রুটির সাথে হাঁসের মাংসও।

আই নিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়