কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে কৈশোরবান্ধব স্বাস্থ্য বিষয়ক আন্তঃপ্রজন্ম সংলাপ
বাল্যবিবাহ ও কৈশোরবান্ধব স্বাস্থ্য বিষয়ক আন্তঃপ্রজন্ম সংলাপ। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- আর.ডব্লিউ.ডি.ও এর আয়োজনে সিভিল সোসাইটির লোকদের নিয়ে প্রজনন স্বাস্থ্য, বয়োসন্ধিকাল, বাল্যবিবাহ ও কৈশোরবান্ধব স্বাস্থ্য বিষয়ক আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্প এর আওতায় ভানুগাছ বাজারস্থ গ্রামের বাড়ি রেষ্টুরেন্ট এন্ড গেষ্ট হাউসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
আর.ডব্লিউ.ডি.ও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ। আলোচনা সভায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রভাষক রাবেয়া খাতুন, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, আর.ডব্লিউ.ডি.ও এর এডমিন এন্ড একাউন্টস অফিসার মহসিন রেজা, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, স্কুল শিক্ষার্থী সুমী রানী কর প্রমুখ।
সংলাপে শিশু অধিকার, যৌন, বয়োসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা, স্থানীয় শিশুদের সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আন্তঃপ্রজনন সংলাপে বক্তারা স্ব স্ব অবস্থান থেকে নারী ও শিশুদের অধিকার ও নারী সহিংসতা প্রতিরোধে সচেতন হওয়া, সকলে মিলে প্রতিরোধ করা, নারীদের সমস্যা বা বাল্যবিবাহ হলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন। সরকারি এবং বেসরকারি পর্যায়ের কর্তব্যরত ব্যক্তিবর্গ তরুণদের বিশেষত মেয়েদের এবং তরুণীদের প্রজনন স্বাস্থ্য, যৌন ও জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হতে হবে।
কমিউনিটির বিশেষত বাবা-মা এবং কর্তব্যরত ব্যক্তিবর্গ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব রাখবে এবং তারা প্রজনন স্বাস্থ্য প্রচারের ক্ষেত্রে যৌথ পদক্ষেপের মাধ্যমে মেয়েদের এবং তরুণীদের সমর্থন করবে বিশেষত মেয়েদের জন্য কমিউনিটির মধ্যে একটি সক্ষম পরিবেশ তৈরি করবে। যে সব সামাজিক নিয়ম যা মেয়েদের গতিশীলতা এবং অংশগ্রহণকে সীমাবদ্ধ করে সেগুলোর পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও স্বাগত বক্তব্য দেন আর.ডব্লিউ.ডি.ও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























