ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু 

মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান।

মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান।

মৌলভীবাজারের প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কাশিনাথ স্কুলের পাশে গির্জাপাড়া মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চেম্বার অব কমার্সের আয়োজনে আয়োজিত মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত দাস, চেম্বার সদস্য এডভোকেট গৌছ উদ্দিন লিক্সন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন, চেম্বার সদস্য,বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার আহমেদ রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদ ক মাহাবুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ চেম্বারের অন্যান্য সদস্য, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়