ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১০:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে আজ কমেছে তাপমাত্রা, রাতে বৃষ্টির আভাস

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মৌলভীবাজারে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে গেছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবারজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি। আর আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০। দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা এবং সকাল নয়টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তা বিপ্লব কুমার। 

রোববার গতকালকের তুলনায় তাপমাত্রা কমায় বেড়েছে শীতের প্রকোপও। শনিবার দিবাগত রাত থেকেই তাপমাত্রা কমতে থাকে। রাতেও তাপমাত্রা ছিল আগের রাতের চেয়ে বেশি। আজ সকালে রোদ থাকলেও ভোরের দিকে বেশ শীত অনুভূত হয়েছে। 

এদিকে রোববার তাপমাত্রা কমলেও বাতাসের মান অপরিবর্তিত আছে। শনিবার জেলার বাতাসের মান ছিল খুব অস্বাস্থ্যকর পর্যায়ে। আজ সকালেও একই মান ছিল বাতাসে। সকালে বাতাসের বেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার। আজ রাতের দিকে জেলায় বৃষ্টি হতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়