ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৮:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে শুরু হচ্ছে র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৪

ছবি অনলাইন থেকে সংগৃহীত

ছবি অনলাইন থেকে সংগৃহীত

মৌলভীবাজার সদরে আগামীকাল থেকে শুরু হচ্ছে সোনালী অতীত র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৪। মৌলভীবাজার জেলা দাবা সমিতিরর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন কেবল সিলেট বিভাগের দাবাড়ুরা। 

আগামীকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার প্রেসক্লাবে শুরু হবে সোনালী অতীত র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৪।

প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদেরকে দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে খেলায় অংশ নিতে হবে। প্রত্যেক দাবাড়ুকে আয়োজকদের পক্ষ থেকে দুপুরের লাঞ্চ দেওয়া হবে। 

সোনালী অতীত র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৪ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরেন্টোর প্রেসিডেন্ট লায়েকুল হক চৌধুরী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল মোমিত চৌধুরী নেসু। 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দাবাড়ু পুরস্কার হিসেবে পাবেন নগদ ৩ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার থাকবে আড়াই হাজার এবং তৃতীয় পুরস্কার নগদ ২ হাজার টাকা। 

এছাড়াও চতুর্থ স্থান অধিকারী দাবাড়ুকে ১৫০০ টাকা এবং ৫ম, ৬ষ্ঠ ও ৭ম স্থান অধিকারী দাবাড়ুদের প্রত্যেককে ১০০০ টাকা করে পুরস্কার প্রদান করা হবে। 

প্রতিযোগিতায় অংশ নিতে বা এ বিষয়ে বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন- আবুল কালাম- 01712627818, তাওহীদ ইসলাম- 01721907672, রেজাউল করিম চৌধুরী- 01717932446, ওয়াজিউল মেহেদী- 01767547237

আই নিউজ/এইচএ 

মৌলভীবাজার জেলার আরো খবর :

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়