ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৫:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

কমলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে  শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জে।  সকাল ১১টায় উপজেলা পরিষদে এ উপলক্ষ্যে আয়োজিত নানা কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রইছ আল রেজুয়ানের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি।

সভায় বক্তারা বলেন, বর্তমান  সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাস্ট্রে পরিনত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়