Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৫:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান"।

দিবসটি উপলক্ষ্যে আজ মঙলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রইছ আল রেজুয়ানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান রামভজন কৈরি।

এসময় উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউ/পি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু,আদমপুর ইউ/পি চেয়ারম্যান আবদাল হোসেন। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস-এর সদস্যসহ পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয়, জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়