মৌলভীবাজার প্রতিনিধি
বড়লেখায় ভোক্তার অভিযানে ৪ দোকানে জরিমানা
অভিযানে মোট ৪টি দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের অভিযানে পণ্য বিক্রিতে অনিয়মের দায়ে ৪টি দোকানে জরিমানা আরোপ করে আদায় করেছে। অভিযানে মোট ৪টি দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (০৫ মার্চ) উপজেলার রতুলীবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় তাঁকে সহযোগিতা করে বড়লেখা থানার পুলিশ ফোর্সে।
অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ ওমূল্য উল্লেখ্য না থাকা, মেয়াদউত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারের জননী ভ্যারাইটিজ স্টোরকে ১২ হাজার টাকা, সুলভ ফার্মেসীকে ৩ হাজার টাকা, কাউছার ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, শ্রী দূর্গা বিপনী বিতানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
অভিযানের ব্যাপারে ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























