Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:২৩, ৯ মার্চ ২০২৪
আপডেট: ১৮:৩৭, ৯ মার্চ ২০২৪

মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ 

অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান। ছবি- RMB

অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান। ছবি- RMB

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত হয়েছে। অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। 

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শনিবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। 

এসময় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করে। 

পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। 

মাননীয় পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, দেশের জন্য যেসকল পুলিশ সদস্য আত্মত্যাগ স্বীকার করেছেন আমাদের মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের পাশে থাকার চেষ্টা করব।

তিনি বলেন, ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরে ২৫শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনস থেকে সর্বপ্রথম আমাদের পুলিশই দেশের জন্য নিজের জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তোলে।  দেশের বিভিন্ন ক্রান্তিকালে পুলিশ সবসময়ই জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছে। যে সকল বীর পুলিশ সদস্যগণ তাদের জীবন উৎসর্গ করে আমাদের বাহিনীর ভাবমূর্তি দেশ-বিদেশে উজ্জ্বল করেছে। আমরা তাদের অবদান কোনদিন ভুলবোনা। তাদের আত্মদান দেশ মাতৃকা রক্ষায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। আমাদের কর্তব্য ও দায়িত্ববোধকে আরো সুন্দরভাবে পালন করতে শিখিয়েছে।''

আলোচনা সভা শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা উপহার তুলে দেন। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবর্গ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়