Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৩ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ১৭ ডিসেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় আটক

আ.লীগ নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়। ছবি: সংগৃহীত 

আ.লীগ নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়। ছবি: সংগৃহীত 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের কলেজ রোডস্থ জয়নগর পাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে আটকের বিষয়টি আই নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

এদিকে আটকের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাধারণ মানুষ ডা. হরিপদ রায়কে গ্রেফতার করা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। নিন্দা জানিয়ে পোস্ট করছেন বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে।

আই নিউজ/আরএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়