নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে নাচে-গানে প্রাক-বড়দিনের আনন্দে মাতলো শিশুরা
শিশুদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: আই নিউজ
কেক কাটা, নাচ-গান ও আনন্দঘন পরিবেশে প্রাক-বড়দিনের উৎসবে মেতে উঠলো মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের তিন শতাধিক শিশু। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রকল্প প্রাঙ্গনে এই প্রাক-বড়দিন উপলক্ষে বার্ষিক বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, চাম্পারায় (বিডি-০৪১৮)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং। প্রকল্পের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রনি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানি, চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা।
প্রাক-বড়দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি রাহেল রানা শিশু ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি শিশুদের উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “এই শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।” পাশাপাশি তিনি শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অভিভাবকদের শিশুদের সঠিক পরিচর্যা ও শিক্ষার প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে শিশুদের প্রতিনিধিরা প্রধান অতিথি রাহেল রানা ও বিশেষ অতিথি চ্যারিটেবল ট্রাস্ট অব সিলেট প্রেসবিটারিয়ান সিনড (পিডিএ) চেয়ারম্যান যাকব কিস্কুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, চাম্পারায় চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. ইউসুফ খান, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শংকর বোনার্জী, ইউপি সদস্য সজয় কিশোর যাদব, চাম্পারায় প্রেসবিটারিয়ান মণ্ডলির ডিকন সানু বিশ্বাসসহ প্রকল্পের এলসিসি কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রকল্পের ৩৩৬ জন শিশু ও ১৫ জন মায়ের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে প্রকল্পের শিশুদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আই নিউজ/আরএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























