মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪৬, ৬ জুন ২০২৬
বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার ৭ সদস্যের কমিটি গঠন
প্রশান্ত দেব ছানা রুহেল আহ্বায়ক এবং সাদমান সৌমিক মজুমদার সদস্য সচিব। ছবি: আই নিউজ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ- মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন ২০২৬) উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা রুহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সংগঠক সাদিয়া নোশিন তাসনিম। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংগঠকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে প্রশান্ত দেব ছানা রুহেলকে আহ্বায়ক এবং সাদমান সৌমিক মজুমদারকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন নিখিল দেবনাথ, শহিদুল আলম গৌছ, বিশ্বজিৎ চন্দ, সুমন দেব, শাওন রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে কুলাউড়া উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
দাবিসমূহ হলো
১. জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা যাবে না।
২. শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে হাওর ও নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং রেশন নিশ্চিত করতে হবে।
৩. কুলাউড়ার জলাবদ্ধতা নিরসন এবং ফানাই নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতু দ্রুত মেরামতের উদ্যোগ নিতে হবে।
৪. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং আইসিইউ সুবিধা চালু করতে হবে।
৫. চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ এবং তাদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
সভায় বক্তারা শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























