Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২৩:২০, ২৯ মে ২০২২
আপডেট: ২৩:২৬, ২৯ মে ২০২২

‘চুনারুঘাটে ছাত্রদল কর্মীদের মিছিলে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা’

‘চুনারুঘাটে ছাত্রদল কর্মীদের মিছিলে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা’

‘চুনারুঘাটে ছাত্রদল কর্মীদের মিছিলে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা’

ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের উপর। শহরের মধ্যবাজারে মিছিলটি আসলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ২ এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- এসআই অজিত তালুকদার ও এসআই মুশফিকুর রহমানসহ ৪ জন পুলি সদস্য আহত হন। এ ঘটনায় উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। আহতদের চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ হোসেন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ বিনাকারণে আমাদের মিছিলে হামলা করেছে। এ ঘটনায় আমিসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, উপজেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের মধ্যবাজারে আসলে পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে আনতে পুলিশ এ সময় ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এতে আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ভিডিও

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়