ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)

প্রকাশিত: ১৮:২৪, ৯ জুলাই ২০২৩

খানসামায় পানিতে ডুবে ১৫ মাসের শিশুর মৃ ত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের মাঝিপাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. মুসা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃ ত্যু হয়েছে। 

আজ রোববার (৯ জুলাই) দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসা ওই গ্রামের মো. রুবেল ইসলামের ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন চিৎকার করলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে। 

পরে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মূসাকে মৃত ঘোষণা করেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়