আই নিউজ ডেস্ক
আপডেট: ২১:৪৭, ২৫ জুলাই ২০২৩
হিরো আলমকে হ ত্যার হুমকিদাতা সিলেট থেকে আটক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতাকে শনাক্তের পর আটক করেছে পুলিশ।
যাকে আটক করা হয়েছে তার নাম আবু আহমেদ। আজ (মঙ্গলবার) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, আবু আহমেদকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে সোমবার রাতে অপরিচিত একটি নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হুমকি দেওয়া হয়। নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম।
হিরো আলমের দাবি, 01323792087 নম্বর থেকে কল আসে। নিজের নাম পরিচয় না দিয়ে বার বার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে। হুমকি দিয়ে বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো। আমি আসতেছি, তোর পায়ুপথে বাঁশ দিবো। মামলা দিছোস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি। বার বার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে৷
জিডির পর হিরো আলম বলেন, আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজকে হত্যার হুমকি পেলাম। আমি মনে করছি কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পায় না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতোমধ্যে আমি ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি, হাতিরঝিল থানায় জিডি করেছি।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























