শ্রীমঙ্গলে উপজেলা সাহিত্য মেলা ২০২৩`র উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ২০২৩-এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৩ ঘটিকায় মহসিন অডিটোরিয়ামের হল রুমে বাংলা একাডেমির সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতা ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী উপজেলা সাহিত্যমেলা ২০২৩ এর উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে সাহিত্য মেলার প্রধান অতিথি ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাস বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, সাংবাদিক ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, লেখক ও কবি সনাতন হাম্মোম, মৌলভীবাজার শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জ্যোতি সিনহা, ছড়াকার ও শিশু সাহিত্যিক অবিনাশ আচার্য, সুরকার ও সংস্কৃতিজন বুলবুল আনাম প্রমুখ।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























