Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ২৮ জুলাই ২০২৩

সিলেটে এবারও ফলাফলে এগিয়ে মেয়েরা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। গত বছরের চেয়ে ফলাফল ২ দশমিক ৭৬ শতাংশ কমেছে। গত বছর এসএসসিতে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ।

এদিকে, জিপিএ-৫ এর সংখ্যা কমলেও গতবারের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এগিয়ে মেয়েরা।

শুক্রবার(২৮জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেট শিক্ষা বোর্ডেরে অধীনে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২জন।এরমধ্যে ছেলে ২ হাজার ৪৭০ ও মেয়ে ২ হাজার ৯৮২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৯০৯ জন ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ জন মেয়ে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়