Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ২৮ জুলাই ২০২৩
আপডেট: ১৩:২২, ২৮ জুলাই ২০২৩

সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের এসএসসি রেজাল্ট ২০২৩

ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজে পাসের হার এসেছে ১০০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ শিক্ষার্থী।

৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছেন। এর মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন ১৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ১জন। মানবিক বিভাগ থেকে অংশ নেন ১৮ জন, এই বিভাগ থেকে কেউ জিপিএ-৫ পান নি। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন ২৭৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৮৪ জন।

ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০২৩ পরীক্ষার রেজাল্টশীট

নীচে ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০২৩ পরীক্ষার রেজাল্টশীট দেওয়া হলো। শিক্ষার্থীরা দেখে নিতে পারো। খুঁজে নিতে পারো তোমাদের রোল নম্বর ও ফলাফল। এছাড়া নীচে কি কি পদ্ধতিতে এবং কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল এবং এসএসসি পরীক্ষার মার্কশিট বের করবে সেটাও দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা সহজেই বের করে নিতে পারবে তোমাদের রেজাল্ট।

অলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | SSC result 2023
খুব সহজেই শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি গ্রেড পয়েন্ট সহ সকল তথ্যগুলো দেখতে পারবে। মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম এখানে দেওয়া হলো। নীল রঙের এই লিং*কে ক্লি*ক করলে পেয়ে যাবে বিস্তারিত তথ্য ও নিয়ম। 

উল্লেখ্য; শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে।

আইনিউজ/ইউএ

এসএসসি ফলাফল নিয়ে আরো পড়ুন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়