নিজস্ব প্রতিবেদক
ওসমানী হাসপাতালে বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস পালিত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগের উদ্যোগে উদযাপিত হয়েছে বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস-২০২৩।
গত বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) চত্বরে হাসপাতাল প্রশাসন, কলেজ প্রশাসন, নাক-কান-গলা বিভাগের সকল চিকিৎসক ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সচেতনতামূলক র্যালির মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়।
র্যালি শেষে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর সভাপতিত্বে কলেজের মেডিকেল অ্যাডুকেশন ইউনিটে ‘হেড-নেক ক্যান্সার ম্যানেজমেন্ট: নাক-কান-গলা বিভাগ, সিওমেক প্রেক্ষিত’ বিষয়ে সায়েন্টিফিক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা. মো. আব্দুল হাফিজ শাফী তথ্য-উপাত্ত ভিত্তিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে দেখা যায় ২০২২ সালে করা অস্ত্রোপচার হওয়া রোগীদের মধ্যে ২৭ শতাংশ ছিল নাক-কান-গলার বিভিন্ন ধরণের ক্যান্সার আক্রান্ত রোগী। সচেতনতার অভাবে ৬৩ শতাংশ রোগী হাসপাতালে আসেন অ্যাডভান্সড স্টেজে অর্থাৎ ক্যান্সারের শেষ ধাপে।
রেসিডেন্ট চিকিৎসক ডা. বিজন সেনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে সিওমেক অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্তবর্তী ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান। সিলেট অঞ্চলে ক্যান্সার পরিস্থিতি খুবই ভয়াবহ-এ মন্তব্য করে তিনি বলেন, মরণঘাতি এ রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ধূমপানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া নাক-কান-গলা বিভাগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। ক্যান্সার জটিল রোগ আখ্যায়িত করে তিনি বলেন, এজন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিতে হবে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বলেন হেড নেক একটি জটিল ব্যাপার। এর সাথে মানুষের নাক, কান ও গলার বিষয়টি জড়িত। জড়িত মানুষের কথা বলা, মানুষের খাবার-দাবার এমনকি শ্বাস-প্রশ্বাসও। তিনি বলেন নাক-কান-গলার ক্যান্সারের মধ্যে ৭৫ শতাংশই তামাক ও তামাকজাত দ্রব্যের কারণে হয়।
এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আবু সাঈদ মুকুল, নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম এবং আবাসিক সার্জন ডা. এম নূরুল ইসলাম।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























