Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ২৯ জুলাই ২০২৩

সিলেটে ডেঙ্গু পরিস্থিতি : যা বলছে স্বাস্থ্য অধিদপ্তর

দেশে ডেঙ্গু জ্বরের সার্বিকভাবে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিন হচ্ছে মৃত্যু, বাড়ছে শনাক্তের সংখ্যা। সিলেটেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন অবস্থায় কয়েকদিন আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক দেশের সব সরকারি হাসপাতালে শয্যা বাড়াতে নির্দেশ দিয়েছিলেন।

তবে সিলেট স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সিলেটের হাসপাতালগুলোতে শয্যা কোন ঘাটতি নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গাইডলাইন মেনে চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুতই সিলেটের ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সিলেট নতুন করে আরও ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৭ জনে। বর্তমানে বিভাগে এডিস মশার কামড়ে আক্রান্ত ১০৩ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।

গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ জন। এ নিয়ে বিভাগে মোট ২৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসান জানান, সিলেটের হাসপাতালগুলোতে শয্যা কোন ঘাটতি নেই। সর্বোচ্চ গাইডলাইন দিয়ে রোগীদের চিকিৎসা করা হচ্ছে। এডিস মশার কামড়ে আক্রান্ত রোগীদের সেবায় আমাদের কোন ধরনের গাফিলতি নেই। সিলেটে চিকিৎসক বা ঔষধের কোন ঘাটতি নেই। খুব শীঘ্রই সিলেটের ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়