মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতার আসামি জালাল মিয়া। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদর উপজেলায় জালাল মিয়া নামে ৪ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার (২৯ জুলাই) সদর মডেল থানার এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মৌলভীবাজার সদর থানার নারায়নপাশা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি জালাল মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি জালাল মিয়া পেনাল কোডের ৩৩৩ ধারায় ৪ বছর ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০৭ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
জালাল মিয়া মৌলভীবাজার সদর থানাধীন নারায়ণপাশা গ্রামের মৃত উন্দা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আসামি জালাল মিয়া ২০১৮ সালের ১৮ মার্চ মৌলভীবাজার সদর থানায় কর্মরত (বর্তমানে চট্টগ্রামে কর্মরত) এএসআই বিকাশ চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করেছিলেন।
রোববার (৩০ জুলাই) সকালে আসামি জালাল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























