Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ৩১ জুলাই ২০২৩

সিলেটজুড়ে অসহনীয় গরম, অতিষ্ঠ জনজীবন

সিলেটে তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন। পরিবেশ হয়ে উঠছে অসহনীয়। বেড়েছে জনজীবনে অতিষ্ঠতা। গরমের তীব্রতায় তৃষ্ণার্ত মানুষ ও প্রাণীকুলে নাভিশ্বাস উঠেছে। চারিদিকে একটু শীতল পরশ লাভের জন্য মানুষের যেন ব্যাকুল প্রচেষ্টা।

এদিকে অসহনীয় গরমরে সাথে পাল্লা দিয়ে সিলেটজুড়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। সিলেট আবহাওয়া অফিস বলছে, সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব আহমদ বলেন, সমুদ্রে নিম্নচাপের কারণে এবছর সিলেট অঞ্চলে বৃষ্টি কম হওয়াতে গরমটা বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টি শুরু হলেই সিলেট নগরসহ পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কমে আসবে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে এতে বলা হয়েছে, সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। এছাড়ও ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, মোংলা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহীতে তাপপ্রবাহ বইছে।

আইনিউজ/ইউএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়