মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:২৭, ৩১ জুলাই ২০২৩
সঠিক তথ্য যাচাইয়ে মৌলভীবাজারে সাংবাদিকদের `ফ্যাক্ট চেকিং` কর্মশালা
মৌলভীবাজারে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারনিউজ’র সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা-সিসিডির আয়োজনে সোমবার (৩১ জুলাই) মৌলভীবাজার প্রেসক্লাবে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা পরিচালনা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি তুহিনুর রশিদ জুবায়ের।
নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াতে পারে। সেই আশংকা থেকেই সাংবাদিকদের সতর্ক করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, ঢাকা পোস্টের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, দৈনিক আমাদের সময়ের কমলগঞ্জ প্রতিনিধি শাব্বির এলাহী, দৈনিক যায়যায়দিনের রাজনগর প্রতিনিধি মো. ফরহাদ হোসেন, আই নিউজের সাব এডিটর হেলাল আহমেদ, দৈনিক জনবাণী মৌলভীবাজার প্রতিনিধি ও দৈনিক মৌমাছিকন্ঠের সহ বার্তা সম্পাদক বিশ্বজিৎ কর, রেডিও পল্লীকন্ঠের সংবাদ প্রতিনিধি পলি রাণী দেবনাথ, মানবকন্ঠের রাজনগর প্রতিনিধি কামরান আহমদ, সাপ্তাহিক পাতাকুড়ির দেশ'র নিজস্ব প্রতিবেদক শাহরিয়ার খান সাকিব।
কর্মশালায় সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বিশিষ্ট কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু।
উল্লেখ্য, আসন্ন সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াতে পারে। সেই আশংকা থেকেই সাংবাদিকদের সতর্ক করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল বিষয় ছিল কীভাবে সন্দেহজনক তথ্য, ছবি কিংবা ভিডিও ডিজিটালের মাধ্যমে যাচাই করা যায় এবং বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে ফ্যাক্ট চেক করে সত্য সংবাদ প্রকাশ ও প্রচার করা- যা সিসিডির লক্ষ্য।
আইনিউজ/ইউএ
আরো পড়ুন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























