Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২৩, ১ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে ২২০ পিস ইয়াবাসহ ১ জন আটক

ডিবির অভিযানে গ্রেফতার সাহেদ আহমদ। ছবি- আই নিউজ

ডিবির অভিযানে গ্রেফতার সাহেদ আহমদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদরে ২২০ পিস ইয়াবাসহ সাহেদ আহমদ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩১ জুলাই) রাতে মৌলভীবাজার সদরের মোকামবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর (মোকামবাজার) এলাকায় জাহাঙ্গীর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে এই অভিযানে ঘটনাস্থলে তল্লাশি করে সাহেদ আহমদ নামে এক ব্যক্তির কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

আটককৃত সাহেদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে। 

এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম আই নিউজকে জানান, আটককৃত সাহেদ আহমদ এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম'র সার্বিক দিক নির্দেশনায় মৌলভীবাজার জেলা থেকে মাদক নির্মূলে পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়