Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৮, ২ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে ৫ কেজি গাঁজাসহ দুই জন আটক

গাঁজাসহ আটক দুই আসামী রিয়াজ ও রাব্বি। ছবি- RMD

গাঁজাসহ আটক দুই আসামী রিয়াজ ও রাব্বি। ছবি- RMD

মৌলভীবাজার জেলার রাজনগরে ৫ কেজি গাঁজাসহ রিয়াজ মিয়া (৫০) এবং রাব্বি আহমেদ নাইম (১৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।  

মঙ্গলবার দিবাগত (২ আগস্ট)  রাতে রাজনগরের দক্ষিণ ভূজবল এলাকা থেকে তাদের আটক করেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (২ আগস্ট) রাত ১টার দিকে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে দক্ষিণ ভূজবল এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। দক্ষিণ ভূজবল এলাকার আটক মাদক ব্যবসায়ী রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। রিয়াজ মিয়ার বাড়িতে তল্লাশি করে রিয়াজ মিয়া ও রাব্বি আহমেদ নাইম নামে দুই জনকে আটক করা হয়।  এসময় তাদের কাছ থেকে ৫টি নীল রঙের পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। 

আটক দক্ষিণ ভূজবল এলাকার মৃত আ. রশিদের ছেকে। আটক দ্বিতীয় ব্যক্তি রাব্বি আহমেদ একই এলাকার বুলবুল আহমেদের ছেলে। 

এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম আই নিউজকে জানান, আটককৃত রিয়াজ মিয়া এবং রাব্বি আহমেদ নাইমের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় মৌলভীবাজার জেলা থেকে মাদক নির্মূলে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়